সুপ্রভাত
আজ মঙ্গলবার ০৭ আশ্বিন ১৪৩১; ই: ২৪ সেপ্টেম্বর ২০২৪
শ্রী শ্রী জীমূত বাহন পূজা
জন্মদিনঃ সাঁতারু আরতি সাহা
প্রয়াণ দিবসঃ
বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার
বিপ্লবী ইন্দুসুধা ঘোষ
পরমাণু বিজ্ঞানী শেখর বসু
তিথিঃ কৃষ্ণ সপ্তমী, সন্ধ্যা ০৬:০২ পর্যন্ত, পরে কৃষ্ণ অষ্টমী;
মৃগশিরা নক্ষত্র, রাত্রি ০৩:০৫ পর্যন্ত, পরে আর্দ্রা নক্ষত্র;
জন্মরাশি: বৃষ, বিকাল ০৪:০৬ পর্যন্ত পরে, মিথুন রাশি।
সূর্যোদয়: সকাল ০৫:২৯/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:২৬
(সূর্য্যসিদ্ধান্ত)
জোয়ার আরম্ভ:- দিন-০৩:২০; রাত-০৩:২৫
ভাটা আরম্ভ:- দিন-০৮:১০; রাত-০৮:১৫
কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ: ৮০%
বায়ু প্রবাহের গতি: ১৮ কিমি/ঘন্টা
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘণ্ট
দেবীর দোলায় আগমন, ফল – মড়ক
দেবীর ঘোটকে গমন, ফল- ছত্রভঙ্গ
মহাপঞ্চমী: ২১ আশ্বিন (৮ অক্টোবর) মঙ্গলবার,
সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার বোধন।
মহাষষ্ঠী: ২২ আশ্বিন (৯ অক্টোবর) বুধবার দিন ০৭:০৮ পর্যন্ত,
শ্রী শ্রী দূর্গা মহা ষষ্ঠী;
সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।
মহাসপ্তমী: ২৩ আশ্বিন (১০অক্টোবর) বৃহস্পতিবার দিন ০৭:২৫ পর্যন্ত,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।
মহাষ্টমী: ২৪ আশ্বিন (১১অক্টোবর) শুক্রবার দিন ০৬:২৪ পর্যন্ত,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্ত।
সন্ধিপূজা: দিন ০৬:২৪ থেকে ০৭:১২-র মধ্যে সন্ধিপূজা।
দিন ০৬:৪৮-র মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতোপবাস।
দিন ০৭:১২ ও ০৮:৩০-র মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহানবমীর কল্পারম্ভ ও মহানবমী পূজা প্রশস্তা: দেবীর নবরাত্রিক ব্রত সমাপন।
মহানবমী ও দশমী: ২৫ আশ্বিন (১২ অক্টোবর) নবমী শনিবার সকাল ০৫:৪৩ পর্যন্ত, পরে দশমী,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহানবমীর পূজা ও সকাল ০৫:৪৩-র মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতের পরাণ।
সকাল ০৫:৪৩ ও ০৯:২৮-র মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার দশমীবিহিত পূজা শেষে বিসর্জ্জন প্রশস্তা। বিসর্জ্জন শেষে অপরাজিতা পূজা।
(সংগৃহীত)

