ইন্ডিয়ান ফিল্ম ইনস্টিটিউটে চাকরির সুযোগ! মাধ্যমিক পাস করলেই মিলবে সরকারি চাকরি
কেন্দ্রীয় সরকারি সংস্থা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)তে চাকরির সুযোগ এসেছে। কলকাতা-সহ রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে।
কোন কোন পদে নিয়োগ:
মাল্টি টাস্কিং স্টাফ
টেকনিশিয়ান
স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা:
মাল্টি টাস্কিং স্টাফ ও টেকনিশিয়ান: মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের দশম উত্তীর্ণ। টেকনিশিয়ানের ক্ষেত্রে আইটিআই-এর ইলেকট্রিশিয়ান ট্রেডের শংসাপত্র থাকা আবশ্যক।
স্টেনোগ্রাফার: উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ।
বয়স সীমা:
মাল্টি টাস্কিং স্টাফ ও টেকনিশিয়ান: 25 বছর
স্টেনোগ্রাফার: 27 বছর
তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST) -র ক্ষেত্রে বয়সের সীমা কিছুটা শিথিল।
বেতন:
মাল্টি টাস্কিং স্টাফ: 18,000 – 56,900 টাকা
টেকনিশিয়ান: 19,900 – 63,200 টাকা
স্টেনোগ্রাফার: 24,000 – 25,500 টাকা
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে।
সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://ftiirecruitment.in-এ লগ ইন করে আবেদনের লিঙ্ক পেতে হবে।
ফর্ম পূরণ করে স্ক্যান করা নথি আপলোড করে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
29 মে, 2024।

