wb policePolice/Defence State Government 

পশ্চিমবঙ্গ পুলিশে ১,২৫১ ওয়্যারলেস অপারেটর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওয়্যারলেস অপারেটর পদে ১,২৫১ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে। নিয়োগ হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের থেকে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন। তবে তাঁরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না।

ওয়্যারলেস অপারেটর: মোট শূন্যপদ ১,২৫১টি। এরমধ্যে থেকে অসং ৬৮৬টি (পুরুষ ৬১৮, মহিলা ৬৮), তঃজাঃ ২৭৬টি (পুরুষ ২৪৮, মহিলা ২৮), তঃউঃজাঃ ৭২টি (পুরুষ ৬৮, মহিলা ৮), ওবিসি-এ ১২৫টি (পুরুষ ১১৩, মহিলা ১২), ওবিসি-বি ৮১টি (পুরুষ ৭৯, মহিলা ৯)।

ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় সহ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা বাংলায় লিখতে, পড়তে ও সাবলীল কথা বলতে জানলে আবেদন করতে পারেন। তবে দার্জিলিং ও কালিম্পঙ জেলার পার্বত্য মহকুমার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে ভাষার বিষয়টি প্রযোজ্য নয়।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে নিয়ম অনুযায়ী।

শারীরিক মাপজোক হতে হবে উচ্চতা– পুরুষদের ক্ষেত্রে অন্তত ১৬৭ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০) সেমি এবং মহিলাদের ক্ষেত্রে অন্তত ১৬০ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৫) সেমি। ওজন–পুরুষদের ক্ষেত্রে ৫৬ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৫২) কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ৪৮ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৪৫) কেজি। বুকের ছাতির মাপ– পুরুষদের ক্ষেত্রে না-ফুলিয়ে ৭৮ ও ফুলিয়ে ৮৩ সেমি (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে না-ফুলিয়ে ৭৬ এবং ফুলিয়ে ৮১) সেমি। মহিলাদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ প্রযোজ্য নয়।

প্রার্থীবাছাই হলে প্রিলিমিনারি (স্ক্রিনিং টেস্ট), শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। মোট ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ টাইপের প্রিলি পরীক্ষায় থাকবে ৪০ নম্বরের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, ২০ নম্বরের ম্যাথমেটিক্স, ২০ নম্বরের প্রতিদিনের ফিজিক্যাল সায়েন্স এবং ২০ নম্বরের লজিক্যাল অ্যান্ড আনালিটিক্যাল রিজনিং বিষয়ের প্রশ্ন। পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ও নেপালিতে। উত্তরের জন্য সময় পাবেন দেড় ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষের ক্ষেত্রে থাকবে ৩ মিনিটে ৮০০ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে থাকবে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়। এরপর চূড়ান্ত পরীক্ষায় থাকবে দুটি পেপার। মোট ৭০ নম্বরের প্রথম পেপারে থাকবে উচ্চমাধ্যমিক স্তরের ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। মোট ১৫ নম্বরের দ্বিতীয় পেপারে থাকবে ইংলিশ থেকে বাংলা/ নেপালি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৩০ মিনিট। চূড়ান্ত পরীক্ষার এই দুটি পেপার একই দিনে হবে। এরপর থাকবে ১৫ নম্বরের পার্সোনালিটি টেস্ট। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন নিচে বলা ওয়েবসাইটে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে www.wbpolice.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২২ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (১০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৫ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ২৭৫ (তফশিলিদের ক্ষেত্রে ২৫) টাকা। ফি জমা দেবেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অন্যদিকে অফলাইনে ফি জমা দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পূর্বতন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) ডাউনলোড করা চালানের মাধ্যমে ২৪ মার্চের মধ্যে। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। কোনও তথ্যের জন্য সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং শনিবার দুপুর ২টো পর্যন্ত ফোন করতে পারেন এই নম্বরগুলিতে: ৭০৪৪১০৮৬৮৯ বা ৭০৪৪১০৯৩৪৬। এছাড়া সহজ তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমেও আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment