শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা। আন্তর্জাতিক ওয়েবিনার বা অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির জন্য ভারতীয় বিদেশ মন্ত্রকের আগাম অনুমতি লাগবে বলে নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রক। উল্লেখ করা যায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন। একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পড়াশোনা সংক্রান্ত আলোচনা যা মুক্ত ভাবনার ক্ষেত্রে জরুরি, তাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে এই নীতিতে।

