৩৪৭ স্পেশালিস্ট অফিসার নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন স্পেশালিস্ট অফিসার পদে ৩৪৭ জনকে নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-থ্রি, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-টু এবং জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-ওয়ান পদে।
সিনিয়র ম্যানেজার (রিস্ক) এমএমজিএস-থ্রি: শূন্যপদ ৬০টি। অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ৬৩,৮৪০ – ৭৮,২৩০ টাকা ও অন্যান্য ভাতা।
ম্যানেজার (রিস্ক) এমএমজিএস-টু: শূন্যপদ ৬০টি। ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স বা ইকনমিক্সের মাস্টার ডিগ্রিধারী বা অন্তত ২ বছরের পুরো সময়ের এমবিএ/ (ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ) পিজিডিএম অথবা সিএ/ সিএমএ (আইসিডব্লুএ)/ সিএস ডিগ্রিধারী ও অন্তত ২ বছরের অভিজ্ঞতা।
ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার) এমএমজিএস-টু: শূন্যপদ ৭টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী ও সঙ্গে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার (আর্কিটেক্ট) এমএমজিএস-টু: শূন্যপদ ৭টি। আর্কিটেকচারের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী ও সঙ্গে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার) এমএমজিএস-টু: শূন্যপদ ২টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী ও অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার (প্রিন্টিং টেকনোলজিস্ট) এমএমজিএস-টু: শূন্যপদ ১টি। প্রিন্টিং টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রিধারী ও অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার (ফোরেক্স) এমএমজিএস-টু: শূন্যপদ ৫০টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী এবং (২ বছরের) পুরো সময়ের এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ (ফিনান্স স্পেশ্যালাইজেশন সহ) পিজিপিএম/ ইন্টারন্যাশনাল বিজনেস/ ট্রেড ফিনান্স ডিগ্রিধারী ও অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) এমএমজিএস-টু: শূন্যপদ ১৪টি। আইসিএআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে পাশ করা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অন্তত ২ বছরের অভিজ্ঞতা।
ওপরে বলা ৭টি ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। বয়সের হিসেব করতে হবে ০১-০৮-২০২১ তারিখের হিসেবে।
ম্যানেজার (টেকনিক্যাল অফিসার) জেএমজিএস-ওয়ান: শূন্যপদ ২৬টি। সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ প্রোডাকশন/ মেটালার্জি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ টেক্সটাইল/ কেমিক্যাল ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বা বি ফার্মা ডিগ্রিধারী হতে হবে। বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফোরেক্স) জেএমজিএস-ওয়ান: শূন্যপদ ১২০টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং (২ বছরের) পুরো সময়ের এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ (ফিনান্স স্পেশ্যালাইজেশন সহ) পিজিপিএম/ ইন্টারন্যাশনাল বিজনেস/ ট্রেড ফিনান্স -এর ডিগ্রিধারী। মাইনে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষা/ গ্রুপ ডিসকাশন (যদি সম্ভব হয়) এবং/ অথবা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষায় থাকবে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, (পদের সঙ্গে সম্বন্ধিত) পেশাগত জ্ঞান, ইংলিশ ল্যাঙ্গেয়েজ বিষয়ে ২০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন। মোট নম্বর ২০০। উত্তরের জন্য সময় পাবেন ১২০ মিনিট।
ফি বাবদ দিতে হবে ৮৫০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://www.unionbankofindia.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩ সেপ্টেম্বরের মধ্যে। সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং ৫/২০২১-২২।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || নিউ রেজিস্ট্রেশন || লগইন ||

