৪১৮২ আসনে ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছে ও এন জি সি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৬টি সেক্টর মিলিয়ে মোট ৪১৮২ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। নীচের মতো যোগ্যতার প্রার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন। ট্রেনিংয়ের মেয়াদ ১২ মাস। ট্রেনিংয়ের সময় প্রতিমাসে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী স্টাইপেন্ড পাবেন। ট্রেনিং শেষে চাকরি দিতে ওএনজিসি বাধ্য নয়।
ইস্টার্ন সেক্টর: মোট আসন ৭১৬টি। এরমধ্যে- জোরহাট ওয়ার্ক সেন্টারে ১৫৬, সিলচর ওয়ার্ক সেন্টারে ৪৯ এবং নাজিরা ও শিবসাগর ওয়ার্ক সেন্টারে ৫১১। সেন্ট্রাল সেক্টর: মোট আসন ২২১টি। এরমধ্যে- কলকাতা ওয়ার্ক সেন্টারে ৫৮, আগরতলা ওয়ার্ক সেন্টারে ১৬৩। নর্দার্ন সেক্টরে: মোট আসন ২২৮টি। এরমধ্যে- দেরাদুন ওয়ার্ক সেন্টারে ১৮০, দিল্লি (ওএনজিসি বিদেশ লিমিটেড) ওয়ার্ক সেন্টারে ২৪, যোধপুর ওয়ার্ক সেন্টারে ২৪। মুম্বই সেক্টরে: মোট আসন ৭৬৪টি। এরমধ্যে- মুম্বই ওয়ার্ক সেন্টারে ৪৭৮, গোয়া ওয়ার্ক সেন্টারে ১৬, হাজিরা ওয়ার্ক সেন্টারে ১৬২ এবং উরান ওয়ার্ক সেন্টারে ১০৮। ওয়েস্টার্ন সেক্টরে: মোট আসন ১৫৭৯টি। এরমধ্যে- কাম্বে ওয়ার্ক সেন্টারে ১৩২, বাদোদারা ওয়ার্ক সেন্টারে ১৬৮, আঙ্কেলেশ্বর ওয়ার্ক সেন্টারে ৪৬৩, আমদাবাদ ওয়ার্ক সেন্টারে ৪৬৫, মেহসানা ওয়ার্ক সেন্টারে ৩৫১। সাদার্ন সেক্টরে: মোট আসন ৬৭৪টি। এরমধ্যে- চেন্নাই ওয়ার্ক সেন্টারে ৭২, কাকিনারা ওয়ার্ক সেন্টারে ৫৮, রাজাহমুন্ড্রাই ওয়ার্ক সেন্টারে ৩০৮, করাইকাল ওয়ার্ক সেন্টারে ২৩৬।
অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে– অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট (এইচআর), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (আইটিআই), কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট), মেকানিক ডিজেল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, ড্রাফটসম্যান (সিভিল), ইলেক্ট্রিশিয়ান, ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, মেকানিক (মোটর ভেহিক্যাল), প্লাম্বার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), মেশিনিস্ট, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, সার্ভেয়র, সিভিল, মেশিনিস্ট। বিভিন্ন সেক্টরের ওয়ার্ক সেন্টারে ট্রেড অনুযায়ী আসনের বিভাজন পাবেন বিজ্ঞপ্তিতে।
প্রার্থীদের ট্রেড অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট/ আইটিআই/ ডিপ্লোমাধারী হতে হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে। ১৭-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। কাজেই জন্ম তারিখ হওয়া চাই ১৭-৮-১৯৯৬ থেকে ১৭-৮-২০০২ -এর মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং সংরক্ষিত শ্রেণির শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে নম্বর এবং যোগ্যতার ভিত্তিতে। যাঁরা আগে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না। যাঁদের আগে ট্রেনিং নেওয়া আছে বা অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা আছে তাঁরাও আবেদনের যোগ্য নন। সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স এবং মেকানিক্যাল ট্রেডের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের আসনে আবেদন করতে পারবেন তাঁরাই, যাঁদের ফাইনাল পরীক্ষার পর, ১৯-৮-২০২০ তারিখের হিসেবে ৩ বছর পার হয়নি।
ট্রেনিংয়ে ভর্তির আবেদন করার আগে প্রার্থীকে নিজের নাম রেজিস্টার করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসরা রেজিস্ট্রশন করবেন https://apprenticeshipindia.org/ -এর মাধ্যমে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা রেজিস্ট্রেশন করবেন https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!register menunew.action -এর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করার জন্য লিঙ্ক পাবেন শীঘ্রই। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (www.ongcindia.com)।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

