siliguri rabindra sanghaMiscellaneous Trending News 

এবার শিলিগুড়ির রবীন্দ্র সঙ্ঘে লাইভ অঞ্জলি ও নির্দেশ মেনে পুজো

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মেনে পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলির আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ির রবীন্দ্র সঙ্ঘে। স্থানীয় সূত্রের খবর, এই পুজো মণ্ডপে সিঁদুর খেলা হবে না। পাশাপাশি অঞ্জলি হবে ভার্চুয়ালি। করোনার স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে এবার পুজোয় নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন উদ্যোক্তারা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পুজো নিয়ে নতুন ভাবে ভাবতে শুরু করেছেন আয়োজকরা।

স্থানীয় সূত্রের আরও খবর, এবারে বাড়ি বাড়ি গিয়ে পুজোর চাঁদা সংগ্রহ অভিযান পূর্বেই বাতিল করা হয়। এর পরিবর্তে পুজো মণ্ডপের সামনে দান বাক্স রাখা হবে বলে জানা যায়। প্রণামী বাস্কে স্থানীয় প্রতিবেশীরা সাধ্য মতো অর্থ দিয়ে সাহায্য করবেন। ওই সংগৃহীত অর্থ দিয়ে পুজো করবেন উদ্যোক্তারা। অন্যদিকে বর্তমান সময়ে খোলামেলা মণ্ডপ তৈরি হবে। আবার মণ্ডপের ভিতরে বা প্রতিমার কাছে দর্শনার্থীদের প্রবেশ ‘নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশ মেনে রাস্তায় দাঁড়িয়েই প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারবেন দর্শনার্থীরা।

এবার রবীন্দ্র সঙ্ঘের ফেসবুক পেজে লাইভে ভার্চুয়াল অঞ্জলি হবে বলে জানান আয়োজকরা। এক্ষেত্রে আরও জানা যায় ,অষ্টমীর ভোগ ভোগ বিতরণও হবে না।আবার সন্ধি পুজোর ক্ষেত্রে শুধুমাত্র রবীন্দ্র সঙ্ঘের স্বেচ্ছাসেবক সদস্যরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। কোনও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে পুজো মণ্ডপে দর্শনার্থীদের জন্যে লাগানো থাকবে ‘নো এন্ট্রি’ বোর্ড। শুধুমাত্র সঙ্ঘের কয়েকজন সদস্য ও ঢাকিরাই থাকতে পারবেন পুজো মণ্ডপের ভিতরে।

Related posts

Leave a Comment