Tripura PSCGovernment Jobs State Government 

১৬৪ মেডিক্যাল অফিসার নিচ্ছে ত্রিপুরা পাবলিস সার্ভিস কমিশন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র মেডিক্যাল অফিসার – জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের স্থায়ী পদে ১৬৪ ডাক্তার নিচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ডিপার্টমেন্টের অধীনে।

এমবিবিএস ডাক্তাররা ইন্টার্নশিপ সম্পূর্ণ করা থাকলে ও স্টেট মেডিক্যাল কাউন্সিল/ মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ায় স্থায়ী রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারেন। অন্যান্য রাজ্যের তফশিলিরা সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারবেন।

১৭-০৫-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মাইনে পে ম্যাট্রিক্স লেভেল-১৪ অনুযায়ী ৫৪,০০০ টাকা (প্রি-রিভাইজড পে ব্যান্ড-৪ ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা)।

রিক্রুটমেন্ট ফি বাবদ দিতে হবে ৩০০ (বিপিএল কার্ড হোল্ডার/ প্রতিবন্ধী/ ত্রিপুরার তফশিলি হলে) ২৫০ টাকা।

প্রার্থীবাছাই হবে Academic Performance Index -এর হিসাব, Covid-19 positive patients -এর পারফর্মড ডিউটির ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা পাওয়া যাবে ২০ মে, ২০২১ তারিখ থেকে। ইন্টারভিউ শুরু হতে পারে ২৫ মে থেকে। ইন্টারভিউয়ে ডাকা হবে শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে।

দরখাস্ত করবেন অনলাইনে www.tpsc.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মে, বিকেল ৪টের মধ্যে। অনলাইন দরখাস্ত করার আগে কমিশনের ওয়েবসাইটে গিয়ে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের বায়ো-ডাটা রেজিস্টার করবেন। রেজিস্টার করলে ইউজার আইডি পাবেন রেজিস্টার্ড মোবাইল নম্বরে এবং ই-মেল আইডিতে।

দরখাস্তের প্রিন্ট নিয়ে তার সঙ্গে মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট/ সিটিজেনশিপ, বয়স, এমবিবিএস সমস্ত মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোবিদ-১৯ পজিটিভ পেসেন্টের ডিউটির অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদির স্ব-প্রত্যয়িত জেরক্স-সহ ১৮ মে, বিকেল ৪টের মধ্যে জমা করতে হবে – টিপিএসসি, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা -র রিসিপ্ট সেকশনে। বিজ্ঞপ্তি নং 03/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

Related posts

Leave a Comment