পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ ৭ আগস্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৭ আগস্ট পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ করা হবে বলে জানা যায়। সূত্রের খবর, পরীক্ষার প্রায় ৬ মাসের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কাউন্সেলিং পর্ব পুরোটাই হবে অনলাইনে। পাশাপাশি জয়েন্টের ফলও প্রকাশিত হবে অনলাইনে। তবে কখন ফল প্রকাশ করা হবে, সেই বিষয়টি কর্তৃপক্ষই স্থির করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। একাদশ শ্রেণি এবং কলেজে স্নাতক স্তরে ভর্তির দিনও নির্ধারিত হয়ে গিয়েছে। করোনা আবহে জয়েন্টের ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে ধন্দ ছিল। আজ তা পরিষ্কার হল।

