rainMiscellaneous Trending News 

আগামী সপ্তাহেই দেশ জুড়ে বিদায় নিচ্ছে বর্ষা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার প্রায় অনেকটা দেরিতে বিদায় বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে বর্ষা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ১১ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে তা শুরু হচ্ছে। অন্যদিকে সোমবার রাজস্থান থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। জানা গিয়েছে, এবছর ভারত জুড়ে গড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে দেশে। উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে জুন মাসে প্রবেশ করে সেপ্টেম্বরের মাঝামাঝি তা বিদায় নেয়। তবে এবার জুন থেকে সেপ্টেম্বরের প্রায় শেষে এসে বিদায় পর্বে পৌঁছেছে মৌসুমী বায়ু। উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান দিয়ে বিদায় পর্ব শুরু হলেও এর শেষ হবে দক্ষিণ ভারতে।

Related posts

Leave a Comment