প্রয়াত হলেন অভিনেত্রী কুমকুম
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন অভিনেত্রী কুমকুম(৮৬)।” কভি আর কবি পার….,” “ইয়ে মুম্বই মেরি জান…”সহ বিভিন্ন গানে তাঁকে দেখা গিয়েছিল। সেই অভিনেত্রী কুমকুম নীরবে চলে গেলেন। প্রায় ১১৫টি ছবিতে অভিনয় করেছেন তিনি।শম্ভু মহারাজের ছাত্রী কথক নাচকে কেন্দ্র করে বলিউডের জগতে পা রেখেছিলেন। ক্রমেই হয়ে উঠেছিলেন জনপ্রিয় অভিনেত্রী। তিনি মিস্টার এক্স ইন বোম্বে, মাদার ইন্ডিয়া,নয়া দৌড়,,সন অফ ইন্ডিয়া,কোহিনুর প্রভৃতি ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।হিট ছবির মধ্যে রয়েছে আর পার,কভি আর কভি পার প্রভৃতি।কভি আর কভি পার ছবিতে গুরু দত্ত আর শ্যামার রোমান্টিক দৃশ্য দেখা গিয়েছে ।সি আই ডি ছবিতে জনি ওয়াকারের লিপে ইয়ে হায় বোম্বে মেরি জান সেখানেও তাঁর অভিনয় মুগ্ধ করেছিল।আবার গীতা দত্তের গানে লিপও দিয়েছেন।মহম্মদ রফির বিখ্যাত মধুবনমে তে নেচেছেন এই অভিনেত্রী। হিন্দি ছবি ছাড়াওকাজ করেছেন একাধিক ভোজপুরি ছবিতেও।তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া। সিনেমা প্রেমীদের কাছে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি বেঁচে থাকবেন আজীবন।

