করোনা চিকিৎসার প্রথম ওষুধ ভারতে, দাবি গ্লেনমার্কের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনার ওষুধ বানানোর দাবি করেছেএকটি ভারতীয় কোম্পানি।সূত্রের খবর, প্রতি ট্যাবলেটর দাম ১০৩ টাকা।ফ্যাবিফ্লু কোভিড ১৯ চিকিৎসার জন্য স্বীকৃতি দিয়েছে বলে জানা গিয়েছে।ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ২০জুন জানিয়েছে, অ্যান্টি ভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির লঞ্চ করেছেন তারা।কোম্পানি সূত্রে জানানো হয়েছে, তাদের ওষুধ ‘ফ্যাবিফ্লু’ কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে৷গ্লেনমার্ক আরও জানিয়েছে, ২০০ মিলিগ্রামের ৩৪টি ট্যাবলেটের একটা স্ট্রিপের দাম ৩৫০০ টাকা পড়বে৷
এই ওষুধের ব্যবহার ১৮০০ মিলিগ্রাম করে দুবার দেওয়ার বিধি রয়েছে৷এর পরের ১৪ দিন ৮০০ মিলিগ্রাম করে দিনে দু বার দিতে হবে৷
সূত্রের আরও খবর, গ্লেনমার্ক হিমাচলপ্রদেশের কারখানায় এই ওষুধ তৈরি করেছে।জানা যায়, এই ওষুধ হাসপাতাল ও রিটেলে পাওয়ার ব্যবস্থা করা হবে৷শুক্রবার ড্রাগ কন্ট্রোল জেনারল অফ ইন্ডিয়া এই ওষুধ তৈরির সম্মতিও দিয়েছে৷
গ্লেনমার্কের চেয়ারম্যান গ্লেন সালডানহা বলেন, ‘এই ওষুধের মঞ্জুরি যখন পাওয়া গিয়েছে তখন সারা দেশে করোনা ভাইরাসের দাপট চরমে৷যার জেরে সারা দেশেই চিকিৎসা পরিষেবার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে৷কোম্পানির দাবি, এই অবস্থায় তাদের ওষুধ সাহায্য করবে সকলকে৷সারা দেশের রোগীদের জন্য এই ওষুধ যাতে পাওয়া যায় তার ব্যবস্থাও করবে এই কোম্পানি৷
গ্লেনমার্ক আরও জানিয়েছে, এই রোগের ওষুধের সমস্ত উপাদান নিজেদের মতো করে সফলভাবে তৈরি করে নিয়েছে তারা৷ এই কোম্পানি রিসার্চ ও ডেভালপমেন্ট বিষয়ে কাজ করছে৷এক্ষেত্রে, চিকিৎসকরা জানিয়েছেন এটার ব্যবহার সুরক্ষিত৷
এই ওষুধ প্রথমে SARS CoV2-র বিরুদ্ধে কৃত্রিম পরিবেশে কাজ করতে শুরু করে৷তাদের এই লড়াই করার ক্ষমতা থেকেই এটিকে করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার করা শুরু হয়৷

