J&KMiscellaneous Trending News 

জম্মু-কাশ্মীরে ধৃত কুখ্যাত জঙ্গি আকিব আহমেদ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বুধবার পুলিশের জালে ধরা পড়ল লস্কর-ই-তইবা-র কুখ্যাত জঙ্গি আকিব আহমেদ। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে আকিব ‘জানা’ নামে পরিচিত ছিল। আরও একবার সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে জম্মু কাশ্মীর পুলিশ বিশ্বস্ত সূত্র থেকে খবর পায় যে, হাণ্ডওয়ারার এই দুষ্কৃতী বন্দিপোরা জেলায় গা ঢাকা দিয়ে রয়েছে। পাশাপাশি সে বড় ধরনের হামলার ছক কষছে বলেও জানতে পারে পুলিশ।

এরপর বন্দিপোরা ও হাণ্ডওয়ারার পুলিশ এবং সিআরপিএফ নিরাপত্তারক্ষীদের যৌথবাহিনী অপেরেশনে নামার প্রস্তুতি নেয়। সেনা সূত্রে খবর, প্রথমেই ৩২ নং রাইফেল, ১৩ নং রাইফেল এবং ৯২ নং ব্যাটেলিয়ানের সিআরপিফএর বড় দলটি গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় ছোট করতে থাকে তাঁরা, যাতে কোনও ভাবেই পালাবার সুযোগ না পায় ওই জঙ্গি। অবশেষে তাকে হাতেনাতে ধরা হয়। তার কাছ থেকে বহু বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে আরও খবর, তার বিরুদ্ধে ক্রালগুনধ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কী ধরনের হামলার পরিকল্পনা ছিল তার, কারা এই হামলার জন্য তাকে সাহায্য করছিল, এইসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment