Primary TeacherMiscellaneous 

কর্মীদের ছুটি ও মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, বৃত্তিমূলক বিভাগে কর্মরত আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক শিক্ষক-প্রশিক্ষক ও কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু এ খবর জানান।

এ বিষয়ে তাঁর বক্তব্য, আংশিক সময়ের শিক্ষক থেকে শুরু করে ফিল্ড অফিসার- সকলের ভাতা বছরে ৩ শতাংশ করে বাড়বে। এক্ষেত্রে তিনি আরও জানান, ওই সব কর্মচারীরা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। বছরে ৩০টি ছুটি ছাড়াও ১০ দিনের অসুস্থতাজনিত ছুটিও পাবেন।

Related posts

Leave a Comment