৯২ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে, স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৯২ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া:। নিয়োগ হবে গ্র্যাজুয়েট. পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ, বি টেক, সি এ ডিগ্রিধারীদের থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ইত্যাদি নীচের মতো। নিয়োগ হবে রেগুলারে।
বিজ্ঞপ্তি নং: CRPD/SCO-RMD/2020-21/21- মোট ৭টি পদ, ২২টি শূন্যপদ। নীচের ৭টি পদের ক্ষেত্রেই প্রার্থীদের সিএ/ সিএফএ/ এমবিএ বা পিজিডিএম অথবা এম এসসি (স্ট্যাটিস্টিক্স) ডিগ্রিধারী হতে হবে এবং বয়স হতে হবে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ১) রিস্ক স্পেশ্যালিস্ট সেক্টর (স্কেল-থ্রি): শূন্যপদ ৫। অন্তত ৪ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ২) রিস্ক স্পেশ্যালিস্ট সেক্টর (স্কেল-টু): শূন্যপদ ৫। অন্তত ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ৩) পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট (স্কেল-টু): শূন্যপদ ৩। অন্তত ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ৪) রিস্ক স্পেশ্যালিস্ট ক্রেডিট (স্কেল-থ্রি): শূন্যপদ ২। অন্তত ৪ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ৫) রিস্ক স্পেশ্যালিস্ট ক্রেডিট (স্কেল-টু): শূন্যপদ ২। অন্তত ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ৬) রিস্ক স্পেশ্যালিস্ট এন্টারপ্রাইজ (স্কেল-টু): শূন্যপদ ১। অন্তত ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ৭) রিস্ক স্পেশ্যালিস্ট আইএনডি এ এস (স্কেল-থ্রি): শূন্যপদ ৪। অন্তত ৪ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/22- মোট ৩টি পদ, ২৭টি শূন্যপদ। নীচের ৩টি পদের ক্ষেত্রেই প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ডেটা সায়েন্স/ মেশিন লার্নিং অ্যান্ড এআই -এর একটির বি টেক/ এম টেক ডিগ্রিধারী হতে হবে। ১) ডেপুটি ম্যানেজার (ডাটা সায়েন্টিস্ট): শূন্যপদ ১১। অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে। ২) ম্যানেজার (ডাটা সায়েন্টিস্ট): শূন্যপদ ১১। অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। ৩) ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার): শূন্যপদ ৫। অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: CRPD/SCO-DPO/2020-21/23- ১টি পদ, ১টি শূন্যপদ। ডেটা প্রোটেকশন অফিসার: গ্র্যাজুয়েট/ সমতুল ডিগ্রি। অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৫৫ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: CRPD/PDRF/2020-21/24- ১টি পদ, ৫টি শূন্যপদ। টু ইয়ার পোস্ট ডক্টরল রিসার্চ ফেলোশিপ: ব্যাঙ্কিং/ ফিনান্স/ বিএফএসআই সেক্টর রিলেটেড ইকনমিক্স -এর একটির পি এইচডি। অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/25- ৪টি পদ, ৪টি শূন্যপদ। নীচের ৪টি পদের ক্ষেত্রেই প্রার্থীদের সিএস/ আইটি – বি ই বা বি টেক অথবা এমসিএ ডিগ্রিধারী হতে হবে। ১) ডেটা ট্রেনার: শূন্যপদ ১। অন্তত ৭ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৮ বছরের মধ্যে। ২) ডেটা ট্রান্সলেটর: শূন্যপদ ১। অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে। ৩) সিনিয়র কনসালট্যান্ট অ্যানালিস্ট: শূন্যপদ ১। অন্তত ১২ বছরের অভিজ্ঞতা। বয়স ৪৫ বছরের মধ্যে। ৪) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার: শূন্যপদ ১। অন্তত ১২ বছরের অভিজ্ঞতা। বয়স ৪৪ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/26- ২টি পদ, ৩৩টি শূন্যপদ। ১) ডেপুটি ম্যানেজার সিকিউরিটি: শূন্যপদ ২৮টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট। আর্মি/ নেভি/ এয়ার ফোর্সে কমিশন্ড অফিসার বা পুলিশ অফিসার পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। ২) ম্যানেজার রিটেল প্রোডাক্টস: শূন্যপদ ৫টি। পুরো সময়ের এমবিএ/ পিজিডিএম কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রিধারী। সঙ্গে ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স -এর যে কোনও একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ৪৮ মাসের কাজের অভিজ্ঞতা। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে প্রথমে দরখাস্ত বাছাই এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ ইনফর্মেশন/ কললেটার পাঠানো হবে কেবলমাত্র ই-মেলে। শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই ইন্টারভিউয়ে ডাকা পাবেন এমন নয়। কাকে কললেটার পাঠানো হবে তা ঠিক করবে ব্যাঙ্কের শর্টলিস্টিং কমিটি।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ৮ অক্টোবরের মধ্যে।
রেজিস্টার করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ৮ অক্টোবরের মধ্যে। দরখাস্ত পূরণ করবেন সঠিক ও সম্পূর্ণভাবে। রেজিস্ট্রেশন করলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। দরখাস্তের সঙ্গে আপলোড করবেন – সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রিতবন্ধকতা সার্টিফিকেট, এখনকার স্যালারি স্লিপ ইত্যাদির (২০০ ডিপিআই-তে করা) পিডিএফ এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ – ৫০ কেবি সাইজের মধ্যে) ও (সাদা কাগজে কালো কালিতে করা) সই (১০ – ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান (পিডিএফ)। মাইনে, স্টাইপেন্ড, কত তারিখের মধ্যে ও কোথায় হার্ড কপি পাঠাতে হবে ইত্যাদি-সহ আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট পিডিএফে।
বিজ্ঞপ্তি নং অনুযায়ী পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:
১) CRPD/SCO-RMD/2020-21/21: এখানে
২) CRPD/SCO/2020-21/22: এখানে
৩) CRPD/SCO-DPO/2020-21/23: এখানে
৪) CRPD/PDRF/2020-21/24: এখানে
৫) CRPD/SCO/2020-21/25: এখানে
৬) CRPD/SCO/2020-21/26: এখানে

