৪৫২ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাতটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে, বিভিন্ন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৪৫২ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নিয়োগ হবে এমবিএ/ পিজিডিবিএম/ পিজিডিএম/ পিজিডিবিএ/ সিএ/ সিএফএ/ এফআরএম/ ডিগ্রি (ইঞ্জিঃ)/ এমসিএ/ এম এসসি (আইটি)/ এম এসসি (কম্পিউটার সায়েন্স)/ বি ই/ বি টেক/ মাস্টার ডিগ্রি/ বি টেক বি এসসি ডিগ্রিধারীদের থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ইত্যাদি নীচের মতো। নিয়োগ হবে রেগুলারে।
বিজ্ঞপ্তি নং: 14/2020-21– মোট ৩৮টি শূন্যপদ (ম্যানেজার মার্কেটিং – এমএমজি-থ্রি ১২, ডেপুটি ম্যানেজার মার্কেটিং – এএমজি-টু ২৬)। শিক্ষাগত যোগ্যতা- পুরো সময়ের এমবিএ/ পিজিডিএম। বয়স যথাক্রমে ৪০ এবং ৩৫ বছরের মধ্যে। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
বিজ্ঞপ্তি নং: 27/2020-21– মোট শূন্যপদ ২টি (ম্যানেজার – ক্রেডিট প্রসিডিয়র)। শিক্ষাগত যোগ্যতা- পুরো সময়ের এমবিএ/ পিজিডিএম/ পিজিডিবিএ/ সিএ/ সিএফএ/ এফআরএম। বয়স ২৫ এবং ৩৫ বছরের মধ্যে। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
বিজ্ঞপ্তি নং: 28/2020-21– মোট শূন্যপদ ২৩৬টি (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমস – জেএমজিএস-ওয়ান ১৮৩, ডেপুটি ম্যানেজার (সিস্টেমস) এমএমজিএস-টু ১৭, আইজি সিকিউরিটি এক্সপার্ট – এমএমজিএস-থ্রি ১৫, প্রোজেক্ট ম্যানেজার – এমএমজিএস-থ্রি ১৪, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট এমএমজিএস-থ্রি ৫, টেকনিক্যাল লিড এমএমজিএস-থ্রি ২)। শিক্ষাগত যোগ্যতা — ডিগ্রি (ইঞ্জিনিয়ারিং)/ এমসিএ/ এম এসসি (আইটি), এম এসসি (কম্পিউটার সায়েন্স)। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স এএম (এস)- ৩০ বছরের মধ্যে, ডিএম (এস) ৩৫ বছরের মধ্যে এবং বাকি পদগুলির ক্ষেত্রে ৩৮ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: 29/2020-21– মোট শূন্যপদ ১০০টি (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অ্যানালিস্ট – জেএমজিএস-ওয়ান ৪০, ডেপুটি ম্যানেজার সিস্টেমস এমএমজিএস-টু ৬০)। শিক্ষাগত যোগ্যতা — বি ই/ বি টেক/ এমসিএ/ এম এসসি। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স জেএমজিএস ওয়ান- ২৮ বছরের মধ্যে, এমএমজিএস টু ৩০ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: 30/2020-21– মোট শূন্যপদ ৩২টি (ম্যানেজার সিকিউরিটি স্পেশ্যালিস্ট – এমএমজিএস-থ্রি ১২, ম্যানেজার (নেটওয়ার্ক রুটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট – এমএমজিএস-থ্রি ২০)। শিক্ষাগত যোগ্যতা — মাস্টার ডিগ্রি। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স ৪৫ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: 31/2020-21– শূন্যপদ ২৮টি (ডেপুটি ম্যানেজার -ইন্টারনাল অডিট – এমএমজিএস-টু)। শিক্ষাগত যোগ্যতা — সিএ। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তি নং: 32/2020-21– শূন্যপদ ১৬টি (ইঞ্জিনিয়ার (ফায়ার) জেএমজিএস-ওয়ান)। শিক্ষাগত যোগ্যতা — বি ই/ বি টেক/ বি এসসি। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে প্রথমে দরখাস্ত বাছাই, অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারাকশন, ইন্টারভিউয়ের মাধ্যমে। কললেটার পাঠানো হবে ই-মেলে, আপলোড করা হবে ওয়েবসাইটে। শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই ইন্টারভিউয়ে ডাকা পাবেন এমন নয়। কাকে কললেটার পাঠানো হবে তা ঠিক করবে ব্যাঙ্কের শর্টলিস্টিং কমিটি।
অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টমেশন চার্জ বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ১১ জানুয়ারি, ২০২১ -এর মধ্যে।
রেজিস্টার করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ১১ জানুয়ারি, ২০২১ -এর মধ্যে। দরখাস্ত পূরণ করবেন সঠিক ও সম্পূর্ণভাবে। রেজিস্ট্রেশন করলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। দরখাস্তের সঙ্গে আপলোড করবেন – সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, এখনকার স্যালারি স্লিপ ইত্যাদির (২০০ ডিপিআই-তে করা) পিডিএফ এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ – ৫০ কেবি সাইজের মধ্যে) ও (সাদা কাগজে কালো কালিতে করা) সই (১০ – ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান (পিডিএফ)। অনলাইন দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে রাখবেন। মাইনে, দরখাস্তের পদ্ধতি ইত্যাদি বিষয়ে আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/
বিজ্ঞপ্তি নং অনুযায়ী পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:
১) 14/2020-21: এখানে
২) 27/2020-21: এখানে
৩) 28/2020-21: এখানে
৪) 29/2020-21: এখানে
৫) 30/2020-21: এখানে
৬) 31/2020-21: এখানে
৭) 32/2020-21: এখানে

