জার্মানিতে সৌমিত্র-নাসিরের ছবি- “আ হোলি কনস্পিরেসি”
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জার্মানিতে সৌমিত্র-নাসিরের ছবি। সূত্রের খবর, এই বছর শৈবাল মিত্র পরিচালিত ছবি “আ হোলি কনস্পিরেসি” ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব স্টুটগার্টে মনোনীত হয়েছে। ওই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, অনসুয়া মজুমদার, কৌশিক সেন ও অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখেরা। জানা গিয়েছে, নাগরিকদের চিন্তার অধিকার নিয়ে আদালতের ভিতরের দৃশ্যই মূলত ছবিতে তুলে ধরা হয়েছে। আগামী ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত এই ছবিটি জার্মানির মানুষদের জন্য অনলাইনে দেখানো হবে বলে জানা যায়।

