করোনায় সুস্থতার নিরিখে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা রোগীর সুস্থতার হার বিশ্বের মধ্যে সবথেকে বেশি ভারতে। এমনকি উন্নত দেশ আমেরিকার থেকেও বেশি। সুস্থতার হারের দিকে তাকালে বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত। এখনও পর্যন্ত এ দেশে সুস্থ হয়েছেন প্রায় ৪৩ লক্ষ করোনা রোগী। এত দিনে বলা যেতে পারে সামান্য হলেও দেশবাসী আশার আলো দেখলো। বিপুল জনসংখ্যা ও অত্যধিক জন ঘনত্বের জন্য এখানে করোনা সংক্রমণ যেমন দ্রুততার সঙ্গে বেড়েছে, তেমনই স্বাস্থ্য পরিষেবা ও সতর্কতা অবলম্বনের জন্যও বেড়েছে সুস্থতার হার। কয়েকদিন আগে পর্যন্ত প্রতিদিনের আক্রান্তের থেকে সুস্থতার অনুপাত বেশি ছিল। যা আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় ভালো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন ৪৩,৯৬,৩৯৯ জন। দৈনিক সংক্রমণের হারেও নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতার হারের থেকে সুস্থ হওয়ার হার বেশি হওয়ায় দেশবাসী আশার আলো দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ভারতে এখন সুস্থতার হার প্রায় ৮০ শতাংশেরও বেশি।

