Indian InstituteMiscellaneous 

বিজ্ঞান-চর্চার ক্ষেত্রে বিশ্বের শহরগুলির মধ্যে সামিল কলকাতা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ‘বিজ্ঞান নগরী’র তালিকায় বিশ্বে প্রথম একশো শহরের মধ্যে রয়েছে কলকাতা। সূত্রের খবর, বিজ্ঞান-চর্চার ক্ষেত্রে বিশ্বে বিভিন্ন শহরগুলির মধ্যে সামিল কলকাতা। এক লাফে ২২ ধাপ টপকে উন্নত ‘বিজ্ঞান নগরী’ হিসেবে বিশ্বের প্রথম ১০০টি শহরের মধ্যে স্থান করে নিয়েছে ‘সিটি অব জয়’। সূত্রের আরও খবর, ১২১ ধাপ থেকে এখন ৯৯-তম স্থানে। ভারতের দ্বিতীয় শহর হিসেবে কলকাতা রয়েছে। প্রথম শহর বেঙ্গালুরু। আবার গতবারের থেকে চারধাপ নেমে গিয়ে ভারতের ‘গার্ডেন সিটি’ ৯৭ নম্বরে এল। নেচারস ইন্ডেক্স রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে।

ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, কলকাতা ও বেঙ্গালুরুর কাছাকাছিও নেই দেশের অন্য কোনও শহর। মুম্বই শহর রয়েছে ১৩২ নম্বরে। ওই শহরের রাঙ্কিং নেমেছে চারধাপ। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় বিজ্ঞান-চর্চার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। বেঙ্গালুরুর তুলনায় সংখ্যায় অনেক কম হলেও অনেক উল্লেখযোগ্য গবেষণার কাজ চলছে এখানে।

এক্ষেত্রে আরও বলা হয়েছে, বাংলার পড়ুয়াদের গবেষণার দিকে যাওয়ার একটা বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, ৮২টি পত্রিকা ও ৫৮টি বিজ্ঞান গবেষকের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় নেচারস ইন্ডেক্স রাঙ্কিং। ওই রিপোর্টে অনুমোদন দিয়ে থাকে বিশ্বের প্রায় ৬ হাজার বিশিষ্ট বিজ্ঞানী। আবার রাঙ্ক নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেওয়া হয়। বিশ্বের তাবড় বিজ্ঞানী মহলকে কতটা আকর্ষণ করার ক্ষমতা রাখে তা পর্যালোচনা করেই বানানো হয়ে থাকে নেচারস ইন্ডেক্স রিপোর্ট।

Related posts

Leave a Comment