Saturn and JupiterMiscellaneous 

শনি ও বৃহস্পতির মহা-সংযোগ ঘিরে কৌতুহল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, বৃহস্পতি ও শনিকে এত কাছাকাছি আসতে দেখা গিয়েছিল প্রায় ৮০০ বছর আগে। এরপর ৪০০ বছর পর একবার কাছে এলেও তা পৃথিবী থেকে দেখা যায়নি। রাতে ফের ওই দুই গ্রহকে খুব কাছাকাছি দেখবে মানুষ। এক্ষেত্রে বলা হয়েছে, এবারের এই ‘মহা-সংযোগ’ বা গ্রেট কনজাংশন যথেষ্টই দুর্লভ।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আগামী ২০৪০ সালে বৃহস্পতি আবার শনিকে অতিক্রম করবে রাতের আকাশে। এই মিলনকে প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করতে হবে ২০৮০ সাল পর্যন্ত। উল্লেখ করা যায়, নির্দিষ্ট সময়ের ব্যবধানে দিন ও রাত, নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন ঋতুর আগমন, সূর্য ও চন্দ্রের গ্রহণ, ধূমকেতুদের আবির্ভাব প্রভৃতি ঘটনাগুলি আমরা প্রত্যক্ষ করে থাকি। বৃহস্পতি ও শনির এই মহা-সংযোগ এত বছর পর হয় কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও। এক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, সৌরজগতের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ বৃহস্পতি সূর্যকে প্রায় ১২ বছরে একবার প্রদক্ষিণ করে।

এক্ষেত্রে বলা হয়েছে, শনি সূর্য থেকে অনেক বেশি দূরে থাকে। তাই তার কক্ষপথের পরিধি বৃহস্পতির কক্ষপথের পরিধির চেয়ে অনেক বেশি। তাই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার লাগে প্রায় ২৯.৫ বছর। এক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের বক্তব্য, শনি যখন সূর্যকে একবার প্রদক্ষিণ শেষ করে, বৃহস্পতি তখন সূর্যকে দু-বার প্রদক্ষিণ করে ফেলে। এরফলে প্রতি ২০ বছর অন্তর বৃহস্পতি ও শনিকে অতিক্রম করে এগিয়ে যায়। এক্ষেত্রে ঠিক ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় চক্কর দেওয়ার সময় দ্রুততম প্রতিযোগী সবচেয়ে পিছনের প্রতিযোগীকে অতিক্রম করে থাকে।
উল্লেখ্য, কলকাতায় সম্প্রতি সূর্যাস্ত হবে বিকেল ৪টে ৫৮ মিনিট নাগাদ। সূর্যাস্তের পর দক্ষিণ-পশ্চিম দিগন্তে দুই গ্রহকে খুব কাছাকাছি দেখা যাবে, এমনটাই মনে করা হচ্ছে। আকাশে খুব কাছাকাছি অবস্থান করলেও দুই গ্রহের দূরত্ব ৭৩ কোটি কিলোমিটার। কলকাতায় আজ সন্ধ্যা ৬টা থেকে ৬.৪৫ মিনিট পর্যন্ত দুটি গ্রহকে স্পষ্ট দেখার সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। টেলিস্কোপে বৃহস্পতির দু-একটি উপগ্রহও দেখা যেতে পারে, এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে। আবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে দুটি গ্রহই অস্ত যাবে। ২০৪০ সালের নভেম্বর ও ২০৬০ সালের এপ্রিলেও দুই গ্রহ কাছাকাছি আসবে, এ খবরও জানানো হয়েছে। আবারও এত কাছাকাছি আসবে ২০৮০ সালের ১৫ মার্চ, এমনও জানা যায়।

Related posts

Leave a Comment