padma and bangladeshMiscellaneous Trending News 

সনজিদা ও কাজি সাজ্জাদ আলি পদ্ম তালিকায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:সনজিদা খাতুন ও কাজি সাজ্জাদ আলি জাহির স্বীকৃতি পেলেন। পদ্ম তালিকায় স্থান পেলেন প্রতিবেশী বাংলাদেশের এই দুই গুণীজন। সূত্রের খবর, সনজিদা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের বিশেষ ব্যক্তিত্ব। পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও লেখক হিসেবেও তিনি জনপ্রিয়।
তাঁর সম্পর্কে আরও জানা যায়, ১৯৬১ সালে পাকিস্তানের সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সেদেশে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রভাবনা অনুযায়ী তৈরি করেছিলেন “ছায়ানট” নামে একটি সংগঠন। আবার তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। অন্যদিকে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা নিয়েছিলেন কাজি সাজ্জাদ আলি জাহির। পাশাপাশি সিলেটে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পদাতিক বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন কাজি সাজ্জাদ।

Related posts

Leave a Comment