Russian LabMiscellaneous 

জল দিয়ে ভাইরাসের বৃদ্ধি রোখা সম্ভব: রুশ বিজ্ঞানীদের দাবি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে প্রকোপ থেকে মুক্তি পেতে টিকা নিয়ে ভাবনা বেড়েছে। বিজ্ঞানীরা ভাইরাসের একটি বিশেষ দুর্বলতার দিক খুঁজে পেয়েছেন বলে খবর। সূত্রের খবর, সাইরেবিয়ার নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে গবেষণারত রুশ বিজ্ঞানীরা দাবি করেছেন কেবলমাত্র জল দিয়ে ভাইরাসের বৃদ্ধি রোখা সম্ভব হতে পারে। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এক্ষেত্রে গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন প্রথম ২৪ ঘন্টার মধ্যে সাধারণ ঘরের তাপমাত্রায় রাখা জলের সংস্পর্শে এসে মরে যায় প্রায় ৯০ শতাংশ ভাইরাস-কণা।

এরপর ৭২ ঘন্টার মধ্যে মরে যায় প্রায় ৯৯.৯ শতাংশ। বিজ্ঞানীরা আরও দাবি করে জানিয়েছেন, ফুটন্ত জলের সংস্পর্শে এলে করোনা পরিস্থিতিতে নিশ্চিহ্ন হয়ে যায়। ওই গবেষণায় আরও বলা হয়েছে, ডিক্লোরিনেটেড বা নোনা জলে ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। কিছুক্ষণ সক্রিয় থাকার পর তা ধ্বংস হয়। জলের তাপমাত্রার ওপর অনেকটা নির্ভর করে ভাইরাসের আয়ু। বিজ্ঞানীরা এ প্রসঙ্গে জানিয়েছেন, ক্লোরিনেটেড জলেও দ্রুততায় মরে যায় ভাইরাস। গবেষকদের এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে রাশিয়ার উপভোক্তা সুরক্ষা সংক্রান্ত একটি সংস্থার মাধ্যমে। ভ্যাকসিনের ট্রায়ালে অনেকটাই কাজ এগিয়েছে। ইতিবাচক ফলাফলও পাওয়া যায়।

আবার রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, মস্কোয় সরকারি গামালেয়া ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিতে ভ্যাকসিন ট্রায়ালের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন ফলাফল নথিভুক্তিকরণের কাজ চলছে। স্বদেশীয় ভ্যাকসিনকে আগস্টের মধ্যে চূড়ান্ত অনুমোদন দিতে পারে রুশ প্রশাসন এমনটাই সূত্রের খবর। জানা যায়, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে তা প্রয়োগ করা হবে। রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের ওপরে। মৃতের সংখ্যাও বাড়ছে।

Related posts

Leave a Comment