প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ ও সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর স্ত্রী ও দুই কন্যা বর্তমান। সূত্রের খবর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল বলে খবর। সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিংহ যাদবের ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১০ সালে তিনি সপার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে নিজেই দল গড়েছিলেন অমর সিংহ। তবে সফল হননি। ২০১৩ সালে কিডনি সমস্যায় ভুগতে থাকেন। পরে আরও অসুস্থ হয়ে পড়েন।

