PNBBank/Rail 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭৫০ অফিসার

লোকাল ব্যাঙ্কিং অফিসারের শূন্যপদে ৭৫০ জনকে নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি)। নিয়োগ হবে জুনিয়র ম্যানেজনমেন্ট গ্রেড স্কেল-I
(JMGS-I) পদে – পশিচমবঙ্গ, ত্রিপুরা, অসম সহ দেশের মোট ১৭টি রাজ্যে। নীচে দেওয়া যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।

লোকাল ব্যাঙ্কিং অফিসার (এলবিও) (পোস্ট কোড ০১): মোট শূন্যপদ ৭৫০টি। এরমধ্যে- পশ্চিমবঙ্গে শূন্যপদ ৯০টি। বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানা বাধ্যতামূলক। ত্রিপুরায় শূন্যপদ ২২টি। বাংলা/ ককবরক ভাষা লিখতে, পড়তে ও বলতে জানা বাধ্যতামূলক। অসমে শূন্যপদ ৮৬টি। অসমীয়া/ বরো ভাষা লিখতে, পড়তে ও বলতে জানা বাধ্যতামূলক।

যে কোনও ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। পাশ করে থাকতে হবে ২৩ নভেম্বর, ২০২৫ –এর মধ্যে। ১-৭-২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে। মাইনে ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা।

প্রার্থিবাছাই হবে চার ধাপে – লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, ভাষা জ্ঞানের পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। ১৫০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে ১৫০টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে। পরীক্ষায় অন্তত ৪০ (সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে অন্তত ৩৫) শতাংশ নম্বর পেলে সফল হবেন।

আবেদন করবেন অনলাইনে https://pnb.bank.in/ ওয়েবসাইটের রিক্রুটমেন্ট/ কেরিয়ার সেকশনে গিয়ে, ২৩ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ব্যক্তিগত ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment