Snapshot_0Miscellaneous Trending News 

এলাকায় করেন্টাইন সেন্টার হওয়ায় প্রতিবাদ নিউটাউনে

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা আক্রান্ত চিকিৎসক ও নার্সদের করেন্টাইন সেন্টার করা হয়েছিল নিউটাউন বন্দের মোড় এলাকায় একটি হোটেলে। পুলিশ সূত্রে খবর, তাঁরা আক্রান্ত হলেও তাদের কোনও সিমটম ছিল না। কাল বিকেলে ওই আক্রান্তদের সেন্টারে আনা হলেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

পাশাপাশি ছুটে আসতে হয় বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকদের। এছাড়া রাজ্যের স্বাস্থ্য সচিবও উপস্থিত হন। স্থানীয় বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পরও কোনও সুরাহা হয়নি বলে জানা গিয়েছে। পুলিশের সাথে বাকবিতন্ডা শুরু হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। অবশেষে এখানে করেন্টাইন হবে না এই কথা জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related posts

Leave a Comment