Post Office-3Miscellaneous 

স্বল্প সঞ্চয় প্রকল্পে এজেন্সির কাজ সামলাবে ডাকঘর, অসন্তোষ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্সির কাজ দেখবে ডাকঘর। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এজেন্টরা। সূত্রের খবর, ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিভিন্ন স্কিমে টাকা জমার কাজটি করার জন্য দেশে প্রায় ৫ লক্ষ এজেন্ট নিয়োজিত রয়েছেন। এক্ষেত্রে এজেন্ট নিয়োগ ও তাঁদের পরিচালনা এবং অন্যান্য বিষয়গুলি দেখভাল করার দায়িত্ব থাকে রাজ্য সরকারগুলির উপর। প্রতিটি রাজ্যে এর জন্য একটি করে স্বল্প সঞ্চয় বিভাগ রয়েছে। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী জানা গিয়েছে, এজেন্সি সংক্রান্ত বিষয়টি পোস্ট অফিস নিজেই দেখভাল করুক এবং রাজ্য সরকারগুলিকে অব্যাহতি দেওয়া হোক।

কেন্দ্রের এই প্রস্তাবে অসন্তোষ ব্যক্ত করেছেন এজেন্টরা। প্রতিবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের মূল কাজ পোস্ট অফিসের সঙ্গে। বেশিরভাগ এজেন্টের অভিজ্ঞতা মোটেই ভাল নয়। পোস্ট অফিসে কর্মীদের দুর্ব্যবহার রয়েছে, তেমনই দুর্নীতিও কম নয়। আবার এজেন্ট মাত্রই পোস্ট অফিসগুলিতে চক্রান্তের শিকার। এক্ষেত্রে অভিযোগ, এজেন্টদের কাজ করতে না দেওয়া-সহ প্রায়শই ডাক বিভাগের কর্মীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন এজেন্টরা। এছাড়া এজেন্টদের হেনস্থা করার নানা অভিযোগও রয়েছে। এই পরিস্থিতিতে এজেন্ট নিয়োগ, এজেন্সি নবীকরণ ও অন্যান্য দায়িত্বগুলি ডাক বিভাগের হাতে দেওয়া হলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বলা সত্ত্বেও তাঁদের অসংগঠিত শ্রমিকের মর্যাদা দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠছে।

Related posts

Leave a Comment