Online ProgrammeMiscellaneous 

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিপ লার্নিং শীর্ষক কর্মসূচি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কৃত্রিম মেধা নিয়ে কর্মসূচি। সূত্রের খবর, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিপ লার্নিং শীর্ষক একটি অনলাইন ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আয়োজন করে। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন আইআইইএসটি শিবপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার রায়। এক্ষেত্রে কৃত্রিম মেধা বিষয়ে বিশেষজ্ঞরা ৫ দিনব্যাপী এই কর্মসূচিতে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতার কথা বিশদে আলোচনা করেছেন। আরও জানা যায়, সারা দেশের বিভিন্ন সংগঠন থেকে প্রায় ২০০ প্রতিনিধি এই অনলাইন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

Related posts

Leave a Comment