exam and studentsMiscellaneous Trending News 

মে মাসে নির্ধারিত অফলাইন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহে মে-র অফলাইন পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ কেন্দ্রের। মে মাসে নির্ধারিত সমস্ত অফলাইন পরীক্ষা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। অনলাইন পরীক্ষা চালানো যেতে পারে বলেও জানিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারত জুড়েই । আক্রান্ত ও মৃত্যুর হারও বেড়ে গিয়েছে। এই অবস্থায় অতিমারীর কবল থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে উদ্যোগী হল কেন্দ্র। দেশের সব কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ।

করোনা পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এক্ষেত্রে জানা গিয়েছে, কেন্দ্র পরিচালিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লেখা একটি চিঠিতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষাসচিব অমিত খাড়ে। মন্ত্রক সূত্রে বলা হয়েছে,এই সিদ্ধান্ত জুনের প্রথম সপ্তাহে পর্যালোচনা করে দেখা হবে। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে করোনা সতর্কতা সহ ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। করোনা বিধি নিয়ে আরও কড়া হতে হবে বলেই শিক্ষা মন্ত্রক ওই নির্দেশিকায় জানিয়েছে। এরপর পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই সংক্রান্ত বিষয়ে নয়া নির্দেশিকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment