NTPCCentral Government Government Jobs 

২৮০ ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি নিচ্ছে এন টি পি সি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ২৮০ ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি (ইইটি) নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। নেওয়া হবে গেট-২০২১ উত্তীর্ণদের থেকে। গেট-২০২১ রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর এনটিপিসি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ফাইনাল ইয়ার/ সেমেস্টারের ছাত্র-ছাত্রীরাও আবেদনের যোগ্য।

১০-০৬-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৫০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন https://www.ntpccareers.net ওয়েবসাইটের মাধ্যমে, ২১ মে থেকে ১০ জুন, ২০২১ -এর মধ্যে।অনলাইন আবেদন করতে গেট-২০২১ রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি নং ০৫/২০২১।

বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment