রাজ্যে ১৮৯ জন ডব্লিউবিসিএস আধিকারিক বদল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আমলা রদবদল। সূত্রের খবর, রাজ্যে ১৮৯ জন ডব্লিউবিসিএস আধিকারিকের রদবদল হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, জেলা প্রশাসনের বিভিন্ন বিশেষ পদ সামলানো আধিকারিকেরা রয়েছেন। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টররাও রয়েছেন। সূত্রের আরও খবর, নির্বাচনের ক্ষেত্রে এই সব পদে থাকা আধিকারিকরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। জানা গিয়েছে, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনের কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রাজ্যের একটা বড় অংশের আধিকারিকদের বদল হয়েছে।

