রাজ্য বাজেটের একঝলক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দেশের জিডিপি গত আর্থিক বছরে ৭.৭ শতাংশ হারে সঙ্কুচিত। দেশের তুলনায় পশ্চিমবঙ্গে ভিন্ন চিত্র। রাজ্যের মোট আর্থিক উৎপাদন ২০২০-২১ আর্থিক বছরে ১.২ শতাংশ হারে বেড়েছে বলে জানানো হয়। রাজ্য সরকারের এই সাফল্য কৃতিত্বের দাবি রাখে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। বাজেটে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক চাহিদা বাড়ানোর আরও একগুচ্ছ ঘোষণা করেছে রাজ্য। তা দেখে নিন একনজর।
রাজ্য বাজেটে বরাদ্দ ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা। গত বছরের তুলনায় যা ২০.৭৫ শতাংশ বেশি। অগ্রাধিকার দেওয়া হয়েছে সামাজিক এবং কৃষি ও সহযোগী উৎপাদন ক্ষেত্রে। অন্যদিকে সামাজিক ক্ষেত্রে বরাদ্দ ৬৯.২০৬ কোটি টাকা। কৃষি ও সহযোগী উৎপাদন ক্ষেত্রে যা ৩১,৮২৭ কোটি টাকা।
রঘুনাথপুর-জঙ্গলসুন্দরী কর্মনগরী শিল্পশহর ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব। কৃষক-বন্ধু প্রকল্পে বরাদ্দ ২ হাজার কোটি টাকা। নতুন কৃষক-বন্ধু প্রকল্পে প্রায় ৬২ লক্ষ কৃষক উপকৃত হচ্ছেন বলে জানানো হয়। দুয়ারে রেশন প্রকল্পে খাদ্য দপ্তরকে ১২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ। পাশাপাশি স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে অতিরিক্ত ১৯৭০ কোটি টাকা বরাদ্দ।
এছাড়া করোনা মোকাবিলায় ১৮৩০ কোটি টাকা বরাদ্দ। আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২৫০ কোটি টাকা বরাদ্দ। লক্ষ্মীর ভাণ্ডার ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কর্মসংস্থানে ৫ বছরে ১.৫০ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া স্ট্যাম্প ডিউটি জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। রোড ট্যাক্স বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স ও অতিরিক্ত ট্যাক্স চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুবের কথা জানানো হয়।

