স্বল্প সঞ্চয়ে সুদের হার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকার আগামী তিন মাসের জন্য স্বল্প সুদের হার অপরিবর্তিত রেখেছে। ফলস্বরূপ, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম, পিপিএফ, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি, কিষাণ বিকাশপত্র এবং সিনিয়র সিটিজেনের সুদে কোনও পরিবর্তন হবে না। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এর আগে প্রতি তিন মাস অন্তর স্বল্পমেয়াদী সঞ্চয়ের সুদের হার ঘোষণা করেছিল। তবে গত ১ এপ্রিলে তারা সুদের হার হ্রাস করে। তার পর থেকে এটি প্রতি ত্রৈমাসিকে তা অপরিবর্তিত রাখা হয়েছে।

