Shah Rukh Khan-1Miscellaneous 

নাইট রাইডার্স এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকায় কেকেআর। সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে বিনিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ২০২২ সালে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর এবার তৃতীয় কোনও ক্রিকেট লিগে শাহরুখ খান, জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেটার মালিকানাধীন সংস্থা দল কিনতে চলেছে। সূত্রের আরও খবর, আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস (এসিই) ঘোষণা করেছে, নাইট রাইডার্স এই লিগের অন্যতম প্রধান বিনিয়োগকারী। এক্ষেত্রে আরও জানা যায়, ৬ দলের এই টি-টোয়েন্টি লিগ চালানোর জন্য আরও নানাভাবে সাহায্য করবে কেকেআর। তবে কারা এই লিগে খেলবেন, তা এখনও জানা যায়নি। ভারতীয় ক্রিকেটারদের খেলার সম্ভাবনা থাকছে না বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment