যাদবপুরে বিজ্ঞানের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকে বিশেষ গুরুত্ব
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিজ্ঞানের সব বিষয়ে মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব দিচ্ছে যাদবপুর। সূত্রের খবর, জিওলজি বাদে বিজ্ঞানের সবকটি বিষয়ে অনার্সে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকে এবার থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অ্যাডমিশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ভূগোলে ভর্তির যে যোগ্যতামান রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাতে উচ্চ মাধ্যমিকের সমান গুরুত্ব পাচ্ছে মাধ্যমিকের নম্বর।
সূত্রের আরও খবর, রসায়নে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে এই বিষয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানে প্রাপ্ত নম্বরও গুরুত্ব পেতে চলেছে। জিওলজি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অন্যদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক চূড়ান্ত সেমেস্টারের ফল প্রকাশিত না হওয়ায় পড়ুয়ারা বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।

