goods train and eastern railMiscellaneous Trending News 

পণ্য পরিবহণের লক্ষ্যমাত্রা বাড়াতে প্রত্যয়ী ভারতীয় রেল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রেলে পণ্য পরিবহণের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল। সূত্রের খবর , রেলের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এ বিষয়ে তৈরি করা হচ্ছে একটা বিশেষ কমিটি। জানা গিয়েছে ,ওই কমিটি তৈরি করতে নির্দেশ এসেছে রেলের সমস্ত জেনারেল ম্যানেজারদের। কাজও শুরু করে দিয়েছে রেলওয়ে বোর্ড,এমনটাই খবর। প্রসঙ্গত ,দেশের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে কি ধরণের পণ্য পরিবহণ করা হয় তা নিয়ে সমস্ত জায়গায় সমীক্ষা চালানো হচ্ছে।ওই সমীক্ষা রিপোর্ট পাওয়ার পরেই বাজারের অবস্থা খতিয়ে দেখে নতুন বিজনেজ ডেভেলপমেন্ট ইউনিট বানানো হবে বলে জানা গিয়েছে। রেলের আর্থিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে। এই নিয়ে একাধিক বিষয়ে মুল্যায়ন চলছে।পাশাপাশি চেষ্টা করা হচ্ছে হাল ফেরানোর জন্যে রেলের পণ্য পরিবহণের ওপরে নজর দিতে। পণ্য পরিবহণের হাল আমুল বদলে ফেলার প্রচেষ্টা চলছে।

Related posts

Leave a Comment