IOCLCentral Government Training 

৫০৫ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ইস্টার্ন রিজিয়ন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে মোট ৫০৫ জনকে নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ৫০৫ (ট্রেড অ্যাপ্রন্টেস ২৪৭, টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস ২৫৮) আসনে নেওয়া হবে উচ্চমাধ্যমিক/ সমতুল ও আইটিআই পাশ, ডিপ্লোমাধারী প্রার্থীদের থেকে।

পশ্চিমবঙ্গে — ট্রেড অ্যাপ্রেন্টিসের মোট আসন ৯৮টি এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং অসম মিলিয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাকাউন্ট্যান্টের জন্য আসন ২১টি। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের মোট আসন ১২৩টি।

ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট ট্রেডে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার), রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার), ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার), রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিল সার্টিফিকেট হোল্ডার) ট্রেডে।

এছাড়া — বিহারে ট্রেড অ্যাপ্রেন্টিসের আসন ৩৬টি এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের আসন ৪০টি। ওড়িশায় ট্রেড অ্যাপ্রেন্টিসের আসন ৩৪টি এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের আসন ৩২টি। ঝাড়খণ্ডে ট্রেড অ্যাপ্রেন্টিসের আসন ২৪টি এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের আসন ১৭টি। অসমে ট্রেড অ্যাপ্রেন্টিসের আসন ৩৪টি এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের আসন ৪৬টি।

ট্রেড অ্যাপ্রেন্টিসদের মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত পুরো সময়ের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ৩ বছরের, পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। ৩১-১-২০২১ তরিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

ট্রেনিংয়ের মেয়াদ — ট্রেড অ্যাপ্রেন্টিস -ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রশার অ্যাপ্রেন্টিস) -এর ক্ষেত্রে ১৫ মাস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) -এর ক্ষেত্রে ১৪ মাস। বাকি সব ডিসিপ্লিনের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১২ মাস। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩ অ্যাপ্রন্টিসেস রুলস ১৯৯২ এবং কর্পোরেশনের গাইডলাইন অনুযায়ী।

প্রার্থিবাছাই হবে প্রথমে ৯০ মিনিটের লিখিত পরীক্ষা তারপর নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ডাক্তারী পরীক্ষায় সফল হতে হবে। www.iocl.com ওয়েবসাইট থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখের প্রয়োজন হবে। লিখিত পরীক্ষা হতে পারে ১৪ মার্চ, ২০২১ তারিখে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১ মার্চ থেকে।

কোনও দরখাস্তের ফি দিতে হবে না।

ট্রেড অ্যাপ্রেন্টিসরা অনলাইন রেজিস্ট্রেশন করবেন রিজিওনাল ডিরেক্টরেট অফ অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং (আরডিএটি) -র https://apprenticeshipindia.org পোর্টালে। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা রেজিস্ট্রেশন করবেন বোর্ড অফ এ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং (বিওএটি) -র https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে।
যে কোনও সংশোধনী/ সংযোজনী বিজ্ঞপ্তি পাবেন এবং অনলাইন দরখাস্ত করবেন www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে। বিজ্ঞপ্তি নং IOCL/MKTG/ER/APPR/2020-21/2 আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment