সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে ক্যালেন্ডার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ক্যালেন্ডারে সত্যজিৎ। সূত্রের খবর, সত্যজিৎ রায়ের অনেক ছবি নিজের ক্যামেরার লেন্সে ধরেছিলেন তিনি। এই প্রবাদপ্রতিম মানুষটিকে বিভিন্ন মেজাজে লেন্স বন্দিও করেছেন। বিশিষ্ট আলোকচিত্রী হীরক সেনের কাছে সত্যজিৎ রায়ের অনেক স্মৃতি রয়েছে। এখনও তিনি ফেলে আসা সেই সব দিনগুলি খুঁজে চলেন। সূত্রের আরও খবর, এ বছর সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সত্যজিৎ রায়কে তিনি শ্রদ্ধা জানালেন নিজের মত করে। উল্লেখ করা যায়, তাঁর অজস্র আলোকচিত্র থেকে বেছে নেওয়া ১২টি সাদা-কালো ছবি নিয়ে নির্মিত হয়েছে নতুন বছরের একটি ক্যালেন্ডার। শতবর্ষে সত্যজিৎ শীর্ষক এই দিনপঞ্জি নির্মাণে সহায়তা করেছেন মর্মিতা সেন, স্বপন সেনগুপ্ত ও অনুপ গুপ্ত। এই দিনপঞ্জি সত্যজিৎ প্রেমীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে তা বলাই যায়।

