Hilsa Fish-4Miscellaneous 

বড় মাপের ইলিশ ধরা পড়ছে সমুদ্রে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বড় ইলিশের আশা করছেন মৎস্যজীবীরা। সূত্রের খবর, মরশুমের প্রায় ৩ মাস পর অল্প হলেও সন্ধান পাওয়া যাচ্ছে। ইলিশ খরা কিছুটা হলেও কাটতে চলেছে বলে খবর। স্থানীয় সূত্রের খবর, বড় মাপের ইলিশ নিয়ে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে কাকদ্বীপে। উল্লেখ্য, করোনা আবহে লকডাউনের কারণে অনেকদিন মাছ ধরা বন্ধ ছিল। পাশাপাশি খারাপ আবহাওয়ার জন্য মৎস্যজীবীরা যেতে পারেননি সমুদ্রে। এরপর গত কয়েকদিন ধরে গভীর সমুদ্রে অনুকূল আবহাওয়া থাকায় বড় মাপের ইলিশ ধরা পড়ছে বলে জানা গিয়েছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, এ বছরে জালে বড় মাপের ইলিশ ধরা পড়ছে, গত ৫-৭ বছরে তা ধরা পড়েনি। এক-দেড় কেজির প্রচুর ইলিশ নিয়ে ট্রলারগুলি এবার ফিরতে শুরু করেছে।

Related posts

Leave a Comment