বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তীতে মৈত্রীর বার্তা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ দিল মৈত্রীর বার্তা। মুক্তিযুদ্ধ কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের রাষ্ট্র গঠনের সংগ্রাম ছিল না। বরং এটি ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানসিক অধিকার রক্ষার জন্য সংগ্রামে পরিণত হয়েছিল। বিজয় দিবসের প্রাক্কালে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত একটি ওয়েবিনারে এমনই বিষয় উল্লেখ করা হয়েছে। ওই ভার্চুয়াল সম্মেলনে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যাদপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইতিহাসবিদ সুরঞ্জন দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সমীর কুমার দাস, বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও আওয়ামি লিগ নেতা মোস্তাফা জালাল মহিউদ্দিন। এ বিষয়ে অনেকের মন্তব্য, মুক্তিযুদ্ধ বিশ্বকে ভ্রাতৃত্বের বার্তা দিয়েছে। উল্লেখ করা যায়, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তী পালিত হবে।

