Ganemat-1Miscellaneous 

শ্যুটিং বিশ্বকাপে সোনা জয়ী গনেমত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নয়াদিল্লিতে চলতি আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ভারতীয়দের সোনার দৌড় অব্যাহত। এই প্রতিযোগিতার পঞ্চম দিনে গনেমত শেখোঁ ও অঙ্গদ বীর সিংহ বাজওয়ার জুটি স্কিট মিক্সড দলগত বিভাগে সোনা জয়ী হলেন। ভারতের হয়ে ২০ বছর বয়সি গনেমত ও ২৫ বছর বয়সি অঙ্গদ ১৪১ পয়েন্ট সংগ্রহ করে বাছাই পর্বে শীর্ষে ছিলেন। এরপর ফাইনালে কাজাখস্তানের ওলগা পানারিনা-আলেকজান্ডার ইয়েশেঙ্কো জুটিকে এই ভারতীয় জুটি পরাজিত করলেন ২৯-৩৩ ফলাফলে। ফাইনালে প্রথম ২০ নিশানার পর দু-দলের পয়েন্ট ছিল ১৬-১৬। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে পারফেক্ট ৪টি শটে ভারতকে এগিয়ে দিয়েছেন গনেমত। প্রতিপক্ষ দুই শ্যুটার দুটি শট নিশানাহীনভাবে মারায় ভারত ২০-২৩ ফলাফলে এগিয়ে যায়। এই প্রতিযোগিতায় গনেমতের এটি তৃতীয় পদক।

Related posts

Leave a Comment