Nikhil NandyMiscellaneous Trending News 

প্রাক্তন ওলিম্পিয়ান নিখিল নন্দীর প্রয়াণ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রাক্তন ওলিম্পিয়ান নিখিল নন্দী (৯১)। তিনি ১৯৫৬ সালে মেলবোর্ন ওলিম্পিকসে ভারতীয় ফুটবল দলের সহ-অধিনায়ক ছিলেন।
সেবার সমর ব্যানার্জির নেতৃত্বাধীন ভারত চতুর্থ হয়েছিল। পাশাপাশি নিখিল নন্দী দেশের হয়ে টানা ১১ বছর প্রতিনিধিত্ব করেন। এছাড়াও ইস্টার্ণ রেল থেকে নিখিল নন্দী জাতীয় দলের হয়েও খেলেছিলেন। তিনি খেলা ছাড়ার পর জুনিয়র জাতীয় দলের দায়িত্বভারও গ্রহণ করেন। জানা গিয়েছে, তিনি সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হন। অন্যদিকে স্নায়ুর রোগের সমস্যায় ভুগছিলেন। সূত্রের খবর, রাজ্য সরকার গত ৩ মাস ধরে তাঁর চিকিৎসার বেশিরভাগ খরচ বহন করেছে। তাঁকে আইএফএ ও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বাংলার ফুটবলের অপূরণীয় ক্ষতি। পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।

Related posts

Leave a Comment