festival and bangladeshMiscellaneous Trending News 

মুক্তিযুদ্ধের-৫০ ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে একগুচ্ছ অনুষ্ঠান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু। সূত্রের খবর, একদিকে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বাংলাদেশ সরকার ও ওই দেশের তথ্য মন্ত্রণালয় এই উপলক্ষ্যে বিশেষ প্রয়াস নিতে চলেছে। ৫ ও ৬ ফেব্রুয়ারি একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। মূল অনুষ্ঠান হল- বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ করা যায়, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ওই দিনের স্মরণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশেষ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে মুক্তি যুদ্ধ মৈত্রী সম্মাননা তুলে দেওয়া হবে। ১২ জন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন এই তালিকায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দুই বাংলার শিল্পীরা। এছাড়াও বিবিধ অনুষ্ঠান রয়েছে।

Related posts

Leave a Comment