Digitize ManuscriptsMiscellaneous 

পাণ্ডুলিপি ডিজিটাইজ করার উদ্যোগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পাণ্ডুলিপির ‘আর্কাইভ’। সূত্রের খবর, বিষ্ণুপুরের মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় রচিত কয়েক হাজার সংস্কৃত পাণ্ডুলিপি ডিজিটাইজ করার কথা ঘোষণা করা হয়। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে িসদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনে তালপাতা ও ভূর্জপত্রে লেখা ষোড়শ থেকে অষ্টাদশ শতকের পাণ্ডুলিপিগুলি রয়েছে। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজিটাইজ করে জনপরিসরে প্রকাশ করা হবে। এতে পাণ্ডুলিপিগুলি তাদের নিজস্ব মূল্যে রক্ষিত থাকবে। সারা পৃথিবীর গবেষকেরা দেখতেও পাবেন।

Related posts

Leave a Comment