Dengue EffectMiscellaneous 

ডেঙ্গু সচেতনতায় কড়া নজরদারি কলকাতা পুরসভার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার সঙ্গে ডেঙ্গু সচেতনতায় জোর দিল পুরসভা। সূত্রের খবর, করোনা আবহে অনেকটাই ছেদ পড়েছে ডেঙ্গু সচেতনতায়। উল্লেখ্য, বিগত বছরগুলিতে শহরের বেশ কিছু এলাকায় ডেঙ্গু ব্যাপক মাত্রা ধারণ করেছিল। এমনকী গত বছরও পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের বহু মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। স্থানীয় সূত্রের খবর, মহেশতলা লাগোয়া এই সব এলাকায় মশার উপদ্রব রয়েছে। ওই পুরসভার নিকাশি জলই জমে থাকে এই সব জায়গায়। চলতি বর্ষা পরিস্থিতিতে তা যাতে না হয়, সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার উদ্যোগে কর্মীরা নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি চালাচ্ছে প্রচারও। করোনার আবহেও ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট সক্রিয় তাঁরা। স্থানীয় সূত্রের আরও খবর, ১৩২ নম্বর ওয়ার্ডে মোট ১৩টি বস্তি এলাকা রয়েছে। ঘনবসতিপূর্ণ হওয়ায় অপরিচ্ছন্নতাও সেখানে রয়েছে। আবার ওই এলাকাতেই রয়েছে সিপিটি খাল। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহেশতলার দিক থেকে প্রচুর পলি এই খাল বেয়ে জমা হয়। খালের নাব্যতা ক্রমশ কমে আসছে। প্লাস্টিক, খাবারের পলিথিন-সহ বিভিন্ন আবর্জনা জমায় গোটা নিকাশি ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় খালের জলে বংশ বিস্তার করতে পারে ডেঙ্গুর মশা। গত বছর এই এলাকায় অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এবার সেই পরিপ্রেক্ষিতেই সজাগ রয়েছে পুরসভা।

Related posts

Leave a Comment