করোনামুক্ত হয়ে রোনাল্ডোর জোড়া গোল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনামুক্ত হয়ে মাঠে ফিরে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেরি আ-তে জুভেন্টাস ৪-১ ফলাফলে হারিয়েছে স্পেজিয়াকে। এই ম্যাচে ৫৯ ও ৭৬ মিনিটে রোনাল্ডো গোল করছেন। অন্যদিকে বাকি গোলগুলি করেছেন আলভারো মোরাতা ও আদ্রিয়ঁ রাবিয়ঁ। ম্যাচের পর ক্রিশ্চিয়ানো ট্যুইট করে জানিয়েছেন, মাঠে ফিরে দলকে দুটো গোল উপহার দিয়ে আনন্দ হচ্ছে। দলও দারুণ খেলেছে।

