করোনা প্রতিরোধে ক্ষমতা গড়ে তোলার জন্য টিকার বিকল্প নেই : কেন্দ্র
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হলেও টিকার পরামর্শ কেন্দ্রীয় সরকারের। করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে গেলেও নিতে হবে ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এমনই বার্তা। এক্ষেত্রে চিকিৎসক বিশেষজ্ঞদেরও একই অভিমত। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে,ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়। যিনি ভ্যাকসিন নেবেন তাঁর ওপর বিষয়টি নির্ভর করছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে,একবার আক্রান্ত হয়েছেন বলে ভ্যাকসিন নেবেন না, এমনটা যেন না হয়। করোনা প্রতিরোধে ক্ষমতা গড়ে তোলার জন্য টিকার বিকল্প নেই। বিশেষজ্ঞরা এক্ষেত্রে জানিয়েছেন,ভাইরাস সংক্রমিত হলে তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় – “ন্যাচারাল এক্সপোজার”। সংক্রমণের ফলে আন্টিবডি বা টি-সেল থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।

