Kolkata Municipality-10Miscellaneous 

করোনা বিমার আওতায় কলকাতার পুরকর্মীরাও

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কলকাতার পুরকর্মীরাও করোনা বিমার অধীনে এসেছে। এই সংক্রান্ত বিষয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। কলকাতা পুরসভা সূত্রের খবর, করোনা ইনসিওরেন্স পলিসির নির্দেশিকাও জারি হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করোনা মোকাবিলায় যাঁরা কাজ করছেন, তাঁদের জীবনহানি হলে সংশ্লিষ্ট পরিবার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। করোনা প্রতিরোধে সামনের সারিতে থেকে লড়াই করা স্থায়ী-অস্থায়ী ও চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকেই তিনি এই ইনসিওরেন্স পলিসির আওতায় এনেছিলেন। কলকাতা পুরসভাও এর বাইরে নয়। এরপর পুরসভাও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বিভিন্ন বিভাগের স্থায়ী-অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁরাও এবার থেকে এই ইনসিওরেন্স পলিসির সুবিধা পাবেন।

Related posts

Leave a Comment