১০০ দিনের মাথায় খুলল কলেজ স্ট্রিট কফি হাউস
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১০০ দিনের মাথায় খুলে গেল কলকাতার ঐতিহ্যময় কলেজ স্ট্রিট কফিহাউস।দেশব্যাপী লকডাউনের জেরে প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল রবীন্দ্র স্মৃতি ধন্য অ্যালবার্ট হলে অবস্থিত এই কফি হাউস। প্রতিদিন সকাল ১১টাথেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে যবক-যুবতীদের একান্ত আপন এই কফিশালা।
কফি হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক পরে না এলে এখানে ঢোকা যাবে না। তবে শুধু মাস্ক পড়লেই হবে না, কফি প্ৰেমীদের এখানে ঢোকার আগে থার্মাল গান দিয়ে তাদের শারীরিক উষ্ণতার পরীক্ষাও নেওয়া হবে। আপাতত বসার ব্যবস্থায় এখানে কিছু রদবদল ঘটানো হয়েছে। বদল ঘটেছে পরিচিত মেনুতেও। চাইনিজ ডিশ আপাতত বন্ধ হলেও যথারীতি পাওয়া যাবে ঐতিহ্যের ইনফিউশন, সামোসা ও পকোড়া। ১০ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের আপাতত কফি হাউসে না আসার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

