Dibya Chadda-1Miscellaneous 

ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান প্রাপ্তি ভারতীয় কন্যার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সম্মানিত ভারতীয় কন্যা। ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) পেতে চলেছেন এক প্রবাসী ভারতীয় কন্যা দিব্যা চাড্ডা মানেক। সূত্রের খবর, করোনার প্রতিষেধক সংক্রান্ত গবেষণা ও টিকা তৈরিতে তাঁর স্বীকৃতি-স্বরূপ এই সম্মান প্রাপ্তি। উল্লেখ করা যায়, ৩৫ বছর বয়সী দিব্যার জন্ম হয়েছিল কলকাতায়। ১৮ বছর বয়সে পড়াশোনা করার জন্য ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন তিনি। এরপর ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ করেন।

সূত্রের আরও খবর, এখন তিনি ব্রিটিশ সরকারের ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হেলথ রিসার্চ’ (এনআইএইচআর)-এর ‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং’ বিভাগের ডিরেক্টর। এই সংক্রান্ত বিষয়ে দিব্যা চাড্ডা মানেক জানিয়েছেন, ৫০০ পাউন্ড পকেটে নিয়ে এ দেশে এসেছিলাম। এক্ষেত্রে আরও জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে তাঁর হাত থেকে ওবিই সম্মান পেতে চলেছেন তিনি।

Related posts

Leave a Comment