বিপর্যস্ত অবস্থায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশিকা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে গেল পরীক্ষা। টানা বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে বিপর্যস্ত অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। এই পরিস্থিতির জেরে পিছিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক স্তরের ষষ্ঠ সিমেস্টারের স্নাতক ও একাধিক বিষয়ের পরীক্ষা। উল্লেখ করা যায়, স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের স্নাতক ও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। সাম্মানিক ও গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগামী ৬ আগস্ট থেকে সাধারণ বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল।

